নারী স্বাধীনতা বনাম ইসলাম
=সুলতান আহমদ
২য় পর্ব ===== ======== =========
মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বলা হয়,এ বছর ধর্ষনের ঘটনার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এর ধরনে নিষ্টুরতা ও ভয়াবহতা লক্ষ করা গেছে শিশু কিংবা বৃদ্ধা কেউ রেহাই পায়নি এই পাশবিকতার হাত থেকে।ধর্ষন পরবর্তী হত্যার শিকার হয়েছে ৪৭জন নারী এবং ধর্ষনের পর আত্নহত্যা করেছে ১১জন নারী।(দৈনিক ইনকিলাব অনলাইন ১জানুয়ারী ২০১৮ইং)মহিলা পরিষদ বলছে,২০১৬সালে ধর্ষনের ঘটনা ঘটে ৭০৫টি।২০১৭সালে ১০মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪টিতে।একইভাবে গণধর্ষন ১৩৯থেকে ১৯৩এবং ধর্ষনের পর হত্যার ঘটনা ৩১থেকে বেড়ে হয়েছে ৫২টি(প্রথম আলো অনলাইন ২৬নভেম্বর ২০১৭)আসলে এর সংখ্যা আরো বেশি হবে।বহু ঘটনা আছে,যা লোকচক্ষুর আড়ালে থেকে যায়।আক্রান্তরা নানা কারণে তা প্রকাশ করেনা বা করতে পারেনা।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন,দেশে যে,হারে ধর্ষন ও ধর্ষনের পর হত্যার ঘটনা ঘটছে তাতে আমি ভীষণ উদ্বিগ্ন ও দুঃখিত।(প্রথম আলো অনলাইন ২৯মার্চ ২০১৬)এ হচ্ছে বাংলাদেশের ধর্ষনের কাগজ-কলমের পরিসংখ্যান। যে দেশে সবেমাত্র আধুনিকতা ও উন্নয়নশীলতার তেলেসমাতি শুরু হয়েছে।
এই হচ্ছে নারী স্বাধীনতার পরিণাম। শুধু বাংলাদেশের আন্যান্য দেশে তো আরো শত গুণে বেশি।এর কারণ এক মাত্র ইসলামের পর্দার বিধান না মানা।নারী কুলের এ দুরবস্থা দূরীকরণে পবিত্র কোরআন উপহার দিয়েছে সত্য পথের সন্ধান।আল্লাহ পাক ইরশাদ করেন।তোমরা (নারীরা)তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে এবং অন্ধকার যুগের ন্যায় নিজেদেরকে পদর্শন করবেনা।(আহযাবঃ৩৩)এই আয়াতের অর্থ এ নয় যে,প্রয়োজনের সময়ও নারীরা ঘর থেকে বের না হয়ে সর্বদা ঘরে আবদ্ধ থাকতে হবে।বরং আয়াতটির উদ্দেশ্য হল নারীরা স্বাভাবিকভাবে ঘরেই থাকবে।আর জরুরি কাজে ঘর থেকে বের হবার সময় শরয়ী বিধান তথা পর্দা করে বের হবে। তা হলে উপরে বর্ণিত পরিস্থিতি থেকে রক্ষা পাবে।
দেখুন ইসলামে নারীদেরকে কী অধিকার দেয়া হয় নাই।তাদেরকে সব ধরনের অধিকার দেয়া হয়েছে।তাদেরকে মিরাছেত অধিকার দেয়া হয়েছে।কিন্তু জাহেলিয়াতে তাদের সেই অধিকার ছিলনা।আরো কত কিছু।
কিন্তু পরিতাপের বিষয়, ইসলাম নারীদেরকে এত কিছু দেয়ার পরও তারা তা বুঝতে চায়না।তারা চায় নারী অধিকার। কিন্তু ইসলাম তাদের যে অধিকার দিয়েছে,পর্দার যে বিধান দিয়েছে।তা যদি তারা পালন করত,তাহলে আজ তাদের এ অবস্থা হতনা।তাই বলি এখনো সময় আছে নারীরা সতর্ক হও।পুরুষরা তাদের বুঝাও এবং এ সমস্ত পরিস্থিতি থেকে মা-বোনদের রক্ষা করতে সহায়তা করুন।আল্লাহ আমাদের মা-বোনদের সহীহ বুঝ দান করুন এবং এ থেকে হেফাজত করুন।
Subscribe to:
Post Comments (Atom)
-
আব্দুর রহমান মাদানী......... →মাদরাসা পড়ুয়া মেয়ে বিয়ে করবেন কেন? মাদরাসা পড়ুয়া ছেলেদের প্রতি মাদরাসা পড়ুয়া মেয়েদের হৃদয়ের...
-
নিজস্ব প্রতিবেদন ঃ রেদওয়ান আহমদ *বিয়ানীবাজারে জামিয়া ক্বাসিমুল উলূম মেওয়া মাদরাসায় খতমে বোখারী অনুষ্ঠিত; শেষ দরস প্রদান করলেন, খলিফায়ে...
-
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহ. : জীবন ও কর্ম আকাবির-আসলাফ, ইতিহাস ঐতিহ্য Leave a comment তাঁর মূল নাম তাজুল ইসলাম। পিতার নাম মাওলানা...

No comments:
Post a Comment